১৩ হাজার টাকায় গেমিং ফোন!
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের গেমিং পাওয়ার হাউস রিয়েলমি নারজো ৩০এ। রবিবার অনলাইনে স্মার্টফোনটি উন্মোচিত হয়। এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১২,৯৯০ টাকা।
নারজো সিরিজ রিয়েলমি ব্র্যান্ডের গেমিং সিরিজ। এর গেমিং প্রসেসর ও ফিচার গেমিংকে আরও দ্রুততর ও স্মুথ করে। দারুণ গেমিং অভিজ্ঞতা উপহার দিতে নারজো সিরিজের সর্বশেষ সংযোজন নারজো ৩০এ-তে রয়েছে ২.০ গিগাহার্টজ বিশিষ্ট অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। নারজো ৩০এ দিয়ে ব্যবহারকারীরা কোন ল্যাগ ছাড়া অনায়াসে খেলতে পারবে পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি এবং অ্যাসফাল্ট নাইন এর মতো হেভি গেমগুলো।
রিয়েলমি নারজো ৩০এ-তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার। এই শক্তিশালী ব্যাটারি নারজো ৩০এ-কে দিচ্ছে ৪৬ দিনের স্ট্যান্ডবাই, তাই ব্যবহারকারীরা গেম খেলতে পারবে দীর্ঘ সময় ধরে। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, মানে ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে ওটিজি ক্যাবলের মাধ্যমে অন্যান্য স্মার্ট ডিভাইস চার্জ করা যাবে।
এর রয়েছে ৬.৫ ইঞ্চি ২০:৯ বিশাল স্ক্রিন এবং সদ্য আপগ্রেডেড স্ট্যাক প্রক্রিয়া, যার ফলে ভিজ্যুয়ালে কোন ল্যাগ ছাড়াই ব্যবহারকারীরা গেম, অডিও এবং ভিডিওর অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। অবিশ্বাস্য মূল্যের এই গেমিং স্মার্টফোনটি গেমারদের জন্য নিশ্চিতভাবেই দারুণ একটি ডিভাইস।
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু কালারে পাওয়া যাবে মাত্র ১২,৯৯০ টাকায়। নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে চাইলে দুর্দান্ত গেমিং পারফরমেন্সের রিয়েলমি নারজো ৩০এ ব্যবহার আবশ্যক।